রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ডলার

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ডলার

চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের হার উল্লেখযোগ্য বেড়েছে। এসময় দেশে এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলারের। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স।  

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শুধু ২৮ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৭০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯২০ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.