রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবচরে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

মাদারীপুর (শিবচর) প্রতিনিধি

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

শিবচরে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ বিক্রির পর উদ্ধার করেছে মৎস বিভাগ। পরে উদ্ধারকৃত বৃহৎ আকৃতির কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

রবিবার (১ মার্চ) দুপুরে শিবচর বরহামগঞ্জ কলেজের পাশে সড়ক থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, চাঁদপুরে জেলেদের জালে ধরা পড়া কচ্ছপটি শিবচর বাজারে বিক্রির উদ্দেশে আনেন স্থানীয় দুই মাছ বিক্রেতা। এরপর কচ্ছপটি কে বা কারা সরকারি বরহামগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন সড়কের পাশের একটি রশি দিয়ে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে উপজেলা মৎস কর্মকর্তা কচ্ছপটি উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী বলেন, ‘এই কচ্ছপটি চাঁদপুরের নদীতে জেলেদের জালে ধরা পড়ে। পরে শিবচরের দুই মাছ বিক্রেতা এটি কিনে আনেন। ক্রেতাদের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে সেখানে পৌঁছে দেয়। তবে খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা কচ্ছপটি উদ্ধার করেন।’

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, ‘কলেজের রাস্তার পাশে রশি দিয়ে কচ্ছপটি বেঁধে রেখেছে অজ্ঞাত কেউ। আমাদের জানানো হলে আমরা গিয়ে কচ্ছপটি উদ্ধার করে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করি। এ ঘটনায় জড়িত কারো পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫’শ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।'

ইমতিয়াজ/মাদারীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.