রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ

বর্তমান সংসদকে কেবল আইনসভার মধ্যে সীমাবদ্ধ না রেখে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “অবিলম্বে বর্তমান সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।”

সংসদ সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। জুলাই গণ-অভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন হাজারো ভাই-বোন। এই রক্তের ওপর দাঁড়িয়ে অন্য কোনো কথা হবে না।’

তিনি আরও বলেন, ‘আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে, শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ।’

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘এই সংসদেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল, সবাই এ বিষয়ে একমত হবে বলে আমরা আশা করি।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.