বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্বে প্রবেশ করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে ফ্রেশ সুপার মার্ট-এর বিভিন্ন আউটলেটে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ আরও বাড়বে। গ্রাহকেরা উপায়’র মাধ্যমে দ্রুত, সহজে ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।
এ উপলক্ষে উপায়’র প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। এই অংশীদারত্ব গ্রাহকদের জন্য আরও সহজ ও নির্বিঘ্ন পেমেন্ট অভিজ্ঞতা তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের খুচরাপণ্য বিপণন খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই’র হেড অব অ্যাকাউন্টস, মো. মুজিবুর রহমান; ফ্রেশ সুপার মার্ট লিমিটেডের হেড অব বিজনেস, ফাইজুল হক রনি; এমজিআই’র সিনিয়র এজিএম, অ্যাকাউন্টস, সৈয়দ মনিরুজ্জামান; ফ্রেশ সুপার মার্ট লিমিটেড-এর এজিএম, সাপ্লাই চেইন ও বিজনেস ডেভেলপমেন্ট, মীর আবদুল হাফিজ; এমজিআই’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ক্রিয়েটিভ কনটেন্ট, পিআর, এমডি আব্বাস।
উপায়ের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব কর্পোরেট বিজনেস, সাজ্জাদ আলম; হেড অব প্রোডাক্ট, মি. মোহাম্মদ মামুন রেজা খান; ডেপুটি জেনারেল ম্যানেজার, স্ট্র্যাটেজি, জহির উদ্দিন মাহমুদ; ডেপুটি জেনারেল ম্যানেজার, কর্পোরেট সেলস, মো. মামুনুর রশীদ; ম্যানেজার, মার্চেন্ট বিজনেস, মি. ইয়াসির ইবনে ইউসুফ।
উপায় ও ফ্রেশ সুপার মার্ট লিমিটেডের এই অংশীদারত্ব বাংলাদেশের খুচরাপণ্য বিপণন খাতের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফ্রেশ সুপার মার্ট-এর বিস্তৃত খুচরা পণ্য বিপণন প্রতিষ্ঠানগুলোতে উপায়-এর উন্নত ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে গ্রাহকেরা আরও সহজ ও কার্যকর ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









