বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রিজার্ভ বেড়ে ৩৪.৭৮ বিলিয়ন ডলার

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম

রিজার্ভ বেড়ে ৩৪.৭৮ বিলিয়ন ডলার

দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ তথ্যমতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরিফ হোসেন খান জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ছয় কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার। 

এর আগে গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।


 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.