গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি সংলগ্ন মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের শার্ট ও পায়জামা ছিল। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









