বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৩৯ মাস পর রিজার্ভ ৩৫ বিলিয়ন ছাড়াল

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

৩৯ মাস পর রিজার্ভ ৩৫ বিলিয়ন ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ মাস পর ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। এতে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার আর বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে। এতে করে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ব্যাংকগুলোর ডলার কেন্দ্রীয় ব্যাংক কিনে নিচ্ছে। এতে রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার হয়েছে।

চলতি অর্থবছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৯৯ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৯০ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক ৫৪৬ কোটি ডলার কিনেছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.