শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া জানিয়েছে, অধিদপ্তর । 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে

অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের তীব্রতার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট এলাকার নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশেও মেঘলা আকাশ ও গুমোট গরম অনুভূত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি হলে তাপমাত্রার কিছুটা অবনতি ঘটে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.