শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে বিভিন্ন ইউনিটে শূন্য আসনে ভর্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদগুলোর ডিন অফিস থেকে পৃথকভাবে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে নির্ধারিত সময় অনুযায়ী ২১ এপ্রিল সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

মেধাক্রমের ভিত্তিতে শূন্য আসনে বিষয় বরাদ্দ দেওয়া হবে এবং নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া শূন্য আসনে প্রাপ্ত বিষয়ে ভর্তি হতে হবে, পরবর্তী সময় মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।

জানা যায়, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিটে গণিত, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান বিভাগে মোট ৭১টি আসন শূন্য রয়েছে। কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটে বাংলা, ইসলামিক স্টাডিজ, দর্শন, আইনসহ বিভিন্ন বিভাগে মোট ২৮টি আসন খালি রয়েছে।

এছাড়া সি ইউনিটে (বিজনেস স্টাডিজ) ম্যানেজমেন্ট স্টাডিজ ও মার্কেটিং বিভাগে মোট ১০টি এবং ডি ইউনিটে (সামাজিক বিজ্ঞান) নৃবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন শাখায় মোট ২৬টি আসন শূন্য রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পূর্বের মেধাতালিকায় বিষয়প্রাপ্ত হয়েও যারা ভর্তি হতে পারেননি, তারাও নতুন করে আবেদন করে শূন্য আসনে ভর্তির সুযোগ পাবেন। তবে সব ক্ষেত্রেই মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

মোস্তাকিম/জবি/কাওছার

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.