বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেরোবিতে কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:০৫ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ১০:০৫ পিএম

বেরোবিতে কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন রংপুর সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান। তিনি কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব এবং ড. মো. সজিব মিয়া। 

বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি দক্ষ এবং সচেতন হবেন, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি করবে।

মা/বেরোবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.