বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে ত্রিশাল পরিদর্শনে ডিআইজি

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:১৬ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ১০:১৬ পিএম

প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে ত্রিশাল পরিদর্শনে ডিআইজি

ময়মনসিংহ জেলার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৩ মে (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপার।

বুধবার (২০ মে) দুপুরে অনুষ্ঠানের ভেন্যু ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পরিদর্শনকালে তারা অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপদ উপস্থিতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. আবদুললাহ্ আল্-মামুন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আ/ত্রি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.