বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেছারাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:১২ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ১০:১২ পিএম

নেছারাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে নেছারাবাদ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়।

নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, দেবাশীষ মন্ডল আশিষ, ফায়ার স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান, ফায়ার লিডার সোহেল রানা, ফায়ার ফাইটার সদস্যবৃন্দ, উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শোভাযাত্রা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও বিভিন্ন ইকুইপমেন্ট প্রদর্শন করা হয়। এ সময় বক্তারা অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, জনগণের জানমাল রক্ষায় তারা সর্বদা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে সেবার মান আরও উন্নত করতে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন জরুরি। তারা জনবল বৃদ্ধি, একটি সেকেন্ড কল গাড়ি এবং ধোঁয়ার মধ্যে নিরাপদে কাজ করার জন্য ব্রিদিং অ্যাপারেটাস সরবরাহের দাবি জানান।

বক্তারা আরও বলেন, পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের অভাবে অনেক সময় ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা অসুস্থ হয়ে পড়েন। তাই দ্রুত এসব প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানান তারা।

আ/নে/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.