বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ৩৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। 'ব্যবসায় শিক্ষা অনুষদ ও এআইএস স্কলারশিপ ফান্ডের' যৌথঅর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮জুন) এআইএস বিভাগের গ্যালারি রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান ওমর ফারুক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জাবিদ হোসাইন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক মো.আমির শরীফ,সহযোগী অধ্যাপক মো. শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক মো. রাসেল উদ্দিন এবং প্রভাষক মো. সোবহান আলী উপস্থিত ছিলেন।
বৃত্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয়ের এই স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় আমরা শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বৃত্তি আমাদের আগামী দিনের পথচলায় দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"
চেক হস্তান্তর অনুষ্ঠানের সভাপতি ও এআইএস বিভাগের বিভাগী প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, " মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। যদিও এটা পরিমাণে ছোট তবুও এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









