বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি, ২৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সহ-সাধারণ সম্পাদক এবং ১৪ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন।
পদপ্রাপ্ত ১২ জন সহ-সভাপতি হলেন- মো. সজীব মিয়া, মো. নাইমুল ইসলাম নিরব, মো. শাহরিয়ার ফেরদৌস স্মরণ, মো. রাকিব আহমেদ, মো. আশিকুর রহমান, কাজী মোনায়েম মাহিন, মো. আলমগীর, মো. সাকিব আল নাইম, মো. আহসান হাবিব, মো. ওয়াহিদুর জামাল, মেহেদী হাসান, সবুজ কুমার (আদিত্য)।
পদপ্রাপ্ত ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মোঃ. জাকির সরকার জীম, মো. ইসমাইল হোসেন, মোছাব্বির হোসেন সাগর, মাহিন আহমেদ, মো. সালমান ইমতিয়াজ সাকিব, মো. সিফাত আব্দুল্লাহ, মো. সুজন মিয়া, মো. তারেক হোসেন, তানভীর আহমেদ, শামীম জাহান হিরণ, মো. রুহুল আমিন সরকার, মো. আশিদুল ইসলাম আশিক, সামছুল আলম সৃজন, মো. জাহিদ হাসান, মো. সাকিব হোসাইন, শাহনেওয়াজ সিয়াম, সিহাব আহমেদ রায়হান, মো. জিহাদ মন্ডল, হাসিবুল হোসেন শান্ত, মো. ফারহান ফারুকী, মো. সাদিকুল্লাহ রাহি, শরিফুল ইসলাম, মাহফুজ হোসেন, মো. ফয়সাল ইকবাল, মো. আরিফুল ইসলাম।
১১ জন সহ-সাধারণ সম্পাদক হচ্ছেন- মো. শাফায়েত হোসেন শুভ, মো. শাহরিয়ার অপু, মো. মুজাহিদ ইসলাম, মো. রাজিব মাহমুদ, শরিফুল ইসলাম, মো. শুরুজ্জামান শুভ, মো. রাসেল মিয়া, মো. ফুয়াদ ইসলাম রাব্বিল, মো. আরিফিন রহমান, মো. সাইদুল ইসলাম সুমন, মো. শাহাজালাল ইসলাম।
কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন ৬ জন। তারা হলেন রনক মোহাম্মদ লিখন, তুহিন মিয়া, মো. শামীম হোসেন, মো. রাকিবুল হাসান সৌরভ, মো. রাজু আহমেদ, মো. মিনার হোসেন নয়ন।
এর আগে, চলতি বছরের শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহির রায়হান পদ পেয়েছিলেন। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন মো. তুহিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রিফাত হোসেন রাফি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ‘‘আমারা অত্যন্ত আনন্দিত পূর্ণাঙ্গ কমিটি পেয়ে। রাকিব ভাই, নাসির ভাই, মুসা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সকলে পরীক্ষিত, ত্যাগী, যোগ্য ছাত্ররা দায়িত্ব পেয়েছেন। আগামীতে শিক্ষার্থীবান্ধব কাজ এবং শিক্ষার্থীদের স্বার্থে সকল কাজ করে যাবে বেগম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দেশ ও জাতির জন্য নিরলস পরিশ্রম করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোন কাজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলকে পাশে পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









