জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফোটোগ্রাফিক সোসাইটির (জেইউপিএস) ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের (৫০ ব্যাচ) আফজাল হোসেন সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের (৫১ ব্যাচ) আব্দুল্লাহ আল শাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংগঠনের উপদেষ্টা প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. তানজিনুল হক মোল্লা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আবু তোয়াব শাকির এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশিদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
১৩ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ফার্মেসী বিভাগের মো. জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ইন্দ্রনীল দাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আইন ও বিচার বিভাগের সুহর্ত দৌলা অনিক দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে জাওয়াদ বিন মিজান (গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ), দপ্তর সম্পাদক পদে মো. লাদেন (গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ), সাংস্কৃতিক সম্পাদক পদে পারভেজ (নৃবিজ্ঞান বিভাগ) এবং জনসংযোগ সম্পাদক হিসেবে নাফিসা তাসনিম শুচি (আন্তর্জাতিক সম্পর্ক) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রকাশনা ও আর্কাইভ সম্পাদক মুরাদ হাসান মিশুক (আন্তর্জাতিক সম্পর্ক), সহকারী প্রকাশনা ও আর্কাইভ সম্পাদক আফিফা হোসেন আরিন (আইসিএলসি), কর্মশালা ও প্রদর্শনী সম্পাদক দায়েম আহামাদ (গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ) এবং সৃজনশীল সম্পাদক হাসান ফমিদ (পরিবেশ বিজ্ঞান বিভাগ)।
নতুন এই কমিটি আগামী এক বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র চর্চার বিকাশ ও তরুণ আলোকচিত্রীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









