যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অবিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ক্লাব 'উন্নত মমশির'।
বৃহস্পতিবার (৯ জুলাই) দ্বিতীয় দিনে চূড়ান্ত ভর্তির জন্য যবিপ্রবিতে এসেছে শিক্ষার্থী এবং অবিভাবকগণ। প্রথমে নিজ অনুষদের অফিস কক্ষে এবং পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারীতে সম্পুর্ন হয়েছে ভর্তির বাকি কার্যক্রম। নির্ধারিত সময় অনুযায়ী আরো দুই দিন চলবে এই চূড়ান্ত ভর্তি।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয় ২৭ মার্চ থেকে 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এপ্রিল মাসে ফলাফল প্রকাশের পরে যবিপ্রবি প্রশাসন ৮,৯,১২ এবং ১৩ জুলাই চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করে।
চূড়ান্ত ভর্তি হতে আসা শিক্ষার্থীদের মাঝে কলম,চকলেট, ম্যাগাজিন তুলে দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ক্লাব 'উন্নত মমশির'। এ ছাড়াও তথ্য দিয়ে সহায়তা করে এই ক্লাবের সেচ্ছাসেবকগন।
ক্লাবটির কোষাধ্যক্ষ ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মোঃ রায়হান বলেন, আমাদের কাছে শিক্ষার্থীরা আসছে ভর্তি বিষয়ক নানা তথ্য জানার জন্য। আমরা তাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি সাহায্য করার। তারা এখন বিশ্ববিদ্যালয়ের নতুন মুখ। তাদের হাতে আমরা কলম, চকলেট এবং আমাদের ক্লাব থেকে সম্প্রতি প্রকাশিত হওয়া ম্যাগাজিন তুলে দিতে পেরে খুবই আনন্দিত।
উল্লেখ্য, 'উন্নত মমশির' যবিপ্রবির একটি সামাজিক ক্লাব। শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কার্যক্রমে সহায়তা প্রদানের মাধ্যমে ক্লাবটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









