যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ‘নবীন-বরণ’ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই, বুধবার। ওই দিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাঁদের মধ্যে প্রাতিষ্ঠানিক ‘কিট’ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে একই দিনে নতুন শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা-কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









