জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)-এর ‘কলা ও আইন অনুষদ (বি ইউনিট)’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) কলা ও আইন অনুষদের ডিন ও ইউনিট ‘বি’-এর ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক খ্রীষ্টিয়ান রিচার্ডসন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.jnu.ac.bd থেকে নিজ নিজ প্যানেলে লগইন করে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
এতে আরও উল্লেখ করা হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় পরবর্তী কার্যক্রম ও নির্দেশনা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, বি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়। এবার মোট ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯,৮০৭ শিক্ষার্থী আবেদন করেন। তার মধ্যে ৬৭,৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৪.৭২ শতাংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









