চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মজীবনের পথে এগিয়ে নিতে এবং দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ তৈরি করতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চাকসু প্রেজেন্টস চাট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এ জব ফেয়ারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। আয়োজনে সহযোগিতা করে এক্সেলেন্স বাংলাদেশ। এবারের মেলায় দেশের প্রায় ৩০টি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ, স্পট ইন্টারভিউ, সিভি স্ক্রিনিং, ক্যারিয়ার কাউন্সেলিং এবং করপোরেট নেটওয়ার্কিংয়ের সুযোগ রাখা হয়। পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম এবং ইন্টার্নশিপ পদের জন্য আবেদন করার সুযোগও পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে পেশাজীবনে উত্তরণের পথকে আরও সহজ করবে এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
চবি কাম্পাস প্রতিনিধি
তানভীর আহমেদ সিহাব


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









