গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ গ্রহণ করায় বিএনপির বর্ষীয়ান নেতা ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জিয়া পরিষদ।
রবিবার (২৩ আগস্ট) সংগঠনটির শাখা সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অর্জিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাতির জন্য মূল্যবান সম্পদ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি বাংলাদেশের সংবিধানের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে প্রজ্ঞাময় ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি দল-মত ও সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির ঐক্যের প্রতীক হিসেবে তাঁর ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। তাঁর দায়িত্বকালে দেশের শান্তি ও স্থিতিশীলতা, জনগণের অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও প্রত্যাশা জানানো হয়।
বিজ্ঞপ্তির শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তাঁকে শক্তি ও প্রজ্ঞা দানের প্রার্থনা জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









