রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জকসুর ভোট গণনা স্থগিত

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

জকসুর ভোট গণনা স্থগিত

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে জকসুর ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

তিনি বলেন, ‘ভোট গণনার জন্য আমরা দুটো কোম্পানি থেকে মোট ৬টি মেশিন নিয়ে আসি। কিন্তু কিছুক্ষণ যাবৎ টেকনিক্যাল সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত করেছি। আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

৩৯ কেন্দ্রের ভোটগ্রহণ বিকেল ৩টায় শেষ হলেও ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে দুই ঘন্টা পর, বিকেল ৫টায়। মাগরিবের নামাজ শেষে ভোট গণনা শুরু করলে দুই মেশিনে দুই ধরণের ফলাফল দেখায় এবং যা গত তিন ঘণ্টায়ও সমাধান করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ভোট গণনা স্থগিত করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে মক ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন।

ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সব প্যানেলের প্রার্থীরা লিখিত মতামত প্রদান করেন। সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তে স্বাক্ষর প্রদান করেন। তবে গতকাল ৫ জানুয়ারি ছাত্রদল সমর্থিত প্যানেল সুর বদলে ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানায়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.