রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুবি উপাচার্যের সাথে বিদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

খুবি উপাচার্যের সাথে বিদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক ও সহায়ক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শিক্ষার ওপর ৭ থেকে ১০ দিনের ওরিয়েন্টেশন আয়োজন, ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ, সব ডিসিপ্লিনে ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিত করা, নেপালে খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক প্রচারমূলক ইভেন্ট আয়োজন এবং প্রতি বছর একজন বিদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের বিষয়গুলো গুরুত্ব পায়। 

উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, বিদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও একাডেমিক অগ্রগতির কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিদেশি শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজ নিজ দেশে এবং আন্তর্জাতিক পরিসরে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বিস্তৃত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান উপস্থিত ছিলেন।

দোলন/খুবি/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

খুবি উপাচার্যের সাথে বিদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎ | The Daily Adin