পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া এলাকায় পাবনা-সুজানগর সড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া ও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









