রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবির রসায়ন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

জবির রসায়ন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রসায়ন বিভাগে অধ্যাপক ড. মো. আমিনুল হক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম আগামী ৩ বছরের জন্য বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রসায়ন বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে। এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আমিনুল হককে পরবর্তী ৩ বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ আগামী ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান (বোটানি) বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৪ মার্চ পূর্ণ হতে চলায় একই আইনের আওতায় অধ্যাপক ড. কাজী নাহিদা বেগমকে পরবর্তী ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ থেকে এই দায়িত্ব পালন করবেন।

নিযুক্ত উভয় চেয়ারম্যানই বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.