রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেরোবি সিন্ডিকেটের সদস্য মনোনীত

প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খানকে উপাচার্যের অভিনন্দন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খানকে উপাচার্যের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সিন্ডিকেটের সদস্য মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো শওকাত আলী। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাঁকে বেরোবি সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এক অভিনন্দন বার্তায় বেরোবি উপাচার্য বলেন, প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান এর মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের এবং উচ্চশিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক সংযোজন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন প্রথিতযশা প্রফেসর হিসেবে ড. মো. মোর্শেদ হাসান খান দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর প্রজ্ঞা, সততা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

বেরোবি উপাচার্য আরও বলেন, সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁর দূরদর্শী চিন্তাভাবনা, সৃজনশীল পরামর্শ এবং শিক্ষাবান্ধব সিদ্ধান্ত আমাদের বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খানের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে সহায়ক হবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.