বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সংগঠনের প্রতিবাদ

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম

জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সংগঠনের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) সদস্যদের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।

বৃহস্পতিবার (৫ মার্চ) জবিসাসের সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদে নিন্দা ও অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান তারা।

‎এ ঘটনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (শেকৃবিসাস), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস), ডুয়েট সাংবাদিক সমিতি, নিটার সাংবাদিক সমিতি, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, চুয়েট সাংবাদিক সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা প্রকাশ করেন।

‎তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে বহিরাগত প্রবেশ করে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাদের বিবৃতিতে জানান, গত সোমবার (২ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ মার্চ) মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তবে নির্বাচন ছাড়াই প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাহাদাত হোসেন অনুকে সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহমুদুর রহমান নাজিদকে সাধারণ সম্পাদক করার জন্য চাপ প্রয়োগ করে ছাত্রদল, ছাত্রশিবির, বিশ্ববিদ্যালয় প্রশাসনের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মার্কেটিং ও ইতিহাস বিভাগের দুই অধ্যাপক।

আরও জানানো হয়, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর অনু, বাসসের নাজিদ, জনকণ্ঠের জিলন, সমিতির বহিষ্কৃত ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য মিলন ছাত্রদলের নেতাকর্মী নিয়ে জোরপূবর্ক সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল শুরু করে এবং এরপর সমিতির সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক গুরুতর আহত হন। পরবর্তীতে আহতদের রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎এ ঘটনায় সকল সাংবাদিক সংগঠনগুলো জানান, সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি সংগঠনের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত।

তারা আরও জানান, হামলার পূর্বমুহূর্তে ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এতে ঘটনাটি পরিকল্পিত কিনা তা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ঘটনার যথাযথ তদন্ত করে সত্য উদঘাটন করা জরুরি।

‎সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন বলেন, গত ২ মার্চ সাংবাদিক সমিতির ২০২৬ সেশনের তফসিল ঘোষণা করা হয়। নিয়মতান্ত্রিক উপায়েই আজ মনোনয়ন সংগ্রহের দিন ছিল। কিন্তু গতকাল রাত থেকেই ছাত্রদলের বিভিন্ন মহল থেকে হুমকি দিয়ে দেওয়া হচ্ছিল। আজ স্বাভাবিক ভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা হচ্ছিল। এরই মধ্যে ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা এসে সমিতিতে অবস্থানরত সাংবাদিকদের উপর হামলা চালায়। বর্তমানে আমাদের ১০ জন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন-২০২৬ এর একক নেতৃত্ব নিতে বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের চাপ প্রদান করে ছাত্রদল। পরবর্তীতে ছাত্রদলের প্রস্তাবে রাজি না হওয়াতে জোর পূর্বক সমিতি দখল করতে আসেন ছাত্রদল।

উল্লেখ্য, সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২ মার্চ। তফশিল অনুযায়ী ৫ মার্চ মনোনয়ন সংগ্রহ ও প্রত্যাহার এবং আগামী ৮ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.