শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নোবিপ্রবিতে ভর্তি সংক্রান্ত কোর কমিটির সভা

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

নোবিপ্রবিতে ভর্তি সংক্রান্ত কোর কমিটির সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় উপাচার্য বলেন, নোবিপ্রবিতে গত ২৭ মার্চ গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপ-কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় সভার মাধ্যমে যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিশ্চিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোও সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান, প্রক্টর এ. এফ. এম. আরিফুর রহমান, শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুদ্দীনসহ কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৩ ও ১০ এপ্রিল গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.