মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়ায় ২০ পিস ইয়াবাসহ মিলন বেপারী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ । এসময় জিন্দার আলী ও সালমা বেগম নামে দুইজন পালিয়ে যায়।
সোমবার (৯ আগস্ট) রাতে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া বিকেএস উচ্চ বিদ্যালয়ের পাশে ব্রাক ব্যাংকের পিছনে থেকে মিলন তাকে গ্রেপ্তার করা হয় ।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে খবর পাই বাঘুটিয়া ইউনিয়নের বিকেএস উচ্চ বিদ্যালয়ের পাশে বাসাইল ব্র্যাক ব্যাংকের পিছনে মাদক ব্যবসায়ী মিলন বেপারী, মাদক ব্যবসায়ী জিন্দার আলী ও সালমা বেগম ইয়াবার ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে এস আই নজরুল ইসলাম ও আরিফুল ইসলামের নেতৃত্বে এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মিলন বেপারী কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেপারী বাসাইল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী জিন্দার আলী ও সালমা বেগম পালিয়ে যায়।
দৌলতপুর থানা ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামি মিলন বেপারীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









