জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ৪০ বছর বয়সী এক গৃহবধূকে নিজ ঘরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন আসকর আলী ও জাহিদুল ইসলাম।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণের মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোমবার দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই বিচারক আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









