বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবিতে দুই দিনব্যাপী উদযাপিত হবে পহেলা বৈশাখ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম

জবিতে দুই দিনব্যাপী উদযাপিত হবে পহেলা বৈশাখ

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল (বুধবার) পর্যন্ত চলবে এ আয়োজন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে উদযাপন করা হবে পহেলা বৈশাখ।

‎প্রথম দিনের কর্মসূচিতে সকাল থেকেই শুরু হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৈশাখী শোভাযাত্রা। এরপর অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য। এছাড়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান এবং নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে।

‎একই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় থাকবে দিনব্যাপী অনুষ্ঠান। পাশাপাশি লোকসংগীত ও ব্যান্ড সংগীতের আয়োজনও থাকবে।

‎দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। দিনটি শেষ হবে ব্যান্ড সংগীতের মাধ্যমে।

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন সফল করার আহ্বান জানানো হয়েছে। তবে ১৫ এপ্রিল নিয়মিত ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মোস্তাকিম/‎জবি/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.