শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

১০ দফা দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

১০ দফা দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আহত এক শিক্ষার্থীর চিকিৎসায় গাফিলতির অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের এক নেতার বিরুদ্ধে। ওই নেতার পদত্যাগসহ ১০ দফা দাবি করেছে বিশ্ববিদ্যায়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১১৯ নম্বর কক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের কাছে এ দাবিগুলো জানান ওই বিভাগের শিক্ষার্থীরা। অভিযুক্ত রাকসু নেতা হলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক বিএম নাজমুস সাকিব।

বিভাগের শিক্ষার্থীদের অনান্য দাবিগুলো হলো- চিকিৎসা কেন্দ্রে নার্সিং কলেজ থেকে উত্তীর্ণ বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্স নিয়োগ নিশ্চিত করতে হবে। যদি সরঞ্জামের ঘাটতি থাকে তবে কর্তব্যরত ডাক্তার বা প্রশাসন কর্তৃক নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট ব্যক্তিকে রেফার করতে হবে। রেফার করা ব্যক্তির যেন দ্রুত এবং সল্পমূল্যে চিকিৎসা নিশ্চিত হয় তার জন্য যেখানে রেফার করা হবে তার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। কর্তব্যরত ডাক্তারদের অবহেলার বিচার করতে হবে এবং যোগ্য মেডিকেল কর্মচারী নিশ্চিত করতে হবে। পূর্নাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে। পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করতে হবে।জরুরি বিভাগ, ওষুধ দেয়ার সময়ের সুবিধা এবং নার্সিং সেবা ২৪/৭ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল কেন পর্যাপ্ত বাজেট পাবে না তার স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং ঘাটতি বাজেট পূরনে সরকারি ও বেসরকারি হস্তক্ষেপের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের হেলথ ইন্সুরেন্স না পাওয়ার কারণ উদঘাটন করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।

শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চিকিৎসাসংক্রন্ত সকল বিষয়ের উন্নয়ন করা হবে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থাও নিশ্চিত করা হবে। স্বাস্থ্যখাতে বাজেটের ঘাটতি হলে তা পুরণ করার ব্যবস্থা নেওয়া হবে। 

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বিএম নাজমুস সাকিবের পদত্যাগের বিষয়ে উপাচার্য বলেন, আমি এ বিষয়ে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক ( জিএস) সালাহউদ্দিন আম্মারের সঙ্গে আলোচনা করব। 

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বিএম নাজমুস সাকিবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেয়নি।

এর আগে, ওই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরুখ হোসেনের প্রাথমিক চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চিকিৎসাকেন্দ্রের বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করে দিতে চাইলে সেখানে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব উপস্থিত হয়। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পরে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের উপাচার্যের সঙ্গে আশ্বাসে তালা খুলে দেয় তারা।

সহপাঠী ও প্রক্টর সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টায় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ ও মার্কেটিং বিভাগের ক্রিকেট ম্যাচ ছিল। শাহরুখ সেখানে ফিল্ডিং করছিল। হঠাৎ ফিল্ডিং করার সময় আরেক শিক্ষার্থীর সঙ্গে তার ধাক্কা লাগে এতে তার ঠোঁট কেটে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হলে তার সহপাঠীরা দাবি করেন, সেখানে দায়িত্বরতরা কেবল একটি ‘টিস্যু’ তার ঠোঁটে লাগিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষুদ্ধ হয়ে বিকেলে ওই বিভাগের শিক্ষার্থীরা চিকিৎসা কেন্দ্র অবরোধ করে মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়। 

রাবি/ঐশ্বর্য/নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.