বরিশালে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি মিল্টনকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (এপ্রিল ১৮) দুপুর ১২টায় বরিশাল নগরীর কাউনিয়া থানার সমানে এই বিক্ষোভ করা হয়।
বিক্ষোভকারীরা জানায়, নগরীর নতুন বাজার এলাকার বাগানবাড়ির বাসিন্দা মিল্টন দীর্ঘদিন ধরে মাদক ববসা চালিয়ে আসছে। একইসাথে বিভিন্ন সময় মানুষজে আটকে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত। তার উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ।
ব্যবসায়ী লিটু হত্যার অভিযোগ গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি জামিনে বের হয়ে আগের চেয়ে আরও বেশি উৎপাত শুরু করে। তার উৎপাত ও নির্যাতনের শিকার হয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পায়নি এলাকাবাসী।
এই অবস্থায় বিক্ষুব্ধ হয়ে মিল্টনের বিচার ও গ্রেপ্তারের দাবিতে আজ কাউনিয়া থানার সামনে বিক্ষোভ করে তারা।
কাউনিয়া থানার ওসি মো রফিকুল ইসলাম, বলেন তিনি বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন। কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









