শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চাঁদাবাজীতে অতিষ্ঠ, রেল কর্মকর্তাদের পার্বতীপুরে মানববন্ধন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

চাঁদাবাজীতে অতিষ্ঠ, রেল কর্মকর্তাদের পার্বতীপুরে মানববন্ধন

২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে দিনাজপুরের পার্বতীপুরে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন রেলে কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ৪টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র ও এসএসএই’র সামনে এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে রেলের চার দপ্তরের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা। 

এ সময় বক্তব্য দেন, এসএসএই (ওয়ার্কস) দপ্তরের নিরাপত্তা প্রহরী ইমাম হোসেন ও টলিম্যান আবুল বাসার প্রমুখ।  

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা চাঁদাবাজ, দখলবাজ ও মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হলে রেলে পশ্চিমঞ্চলে বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে বলে তারা জানান। 

পার্বতীপুর রেলওয়ের ঊধ্বর্তন উপসহকারী প্রকৌশলী (ওয়াকর্স) মো. রাজা আলী শেখ বলেন, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় তার দপ্তরে গিয়ে ২ লাখ টাকার চাঁদা দাবি করে কয়েকজন যুবক। চাঁদা না পেয়ে তারা তাকে প্রাণনাশের ও কীভাবে পার্বতীপুরে চাকরি করেন তা দেখে নেয়ার হুমকি দেন। তিনি এ ঘটনায় শনিবার সকালে রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।  

পার্বতীপুর রেলওয়ের থানার ওসি জুলফিকার আলী বলেন, এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ের ঊধ্বর্তন উপসহকারী প্রকৌশলী (ওয়াকর্স) মো. রাজা আলী শেখ একটি লিখিত অভিযোগ করেন। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।  
 

পারভেজ/বরিশাল/নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.