শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমের: মাহমুদউল্লাহ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমের: মাহমুদউল্লাহ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু হয়েছে দলবদল। প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে দলবদলের কাজ সেরে মাহমুদউল্লাহ এসব কথা বলেন।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিন শেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’

তিনি বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’

প্রাইম ব্যাংকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, তারপর এবার খেলছি। আমার মনে হয় বছরের পর বছর ধরে প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং তাদের সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। এর কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.