বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোবিপ্রবি ও ঢাবির মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

গোবিপ্রবি ও ঢাবির মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্ম জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সঙ্গে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী ও গোবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এ চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়াও গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্মের ক্ষেত্রে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.