শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা, থাকছেন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:৪৭ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ০৯:৪৭ পিএম

ইবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা, থাকছেন প্রতিমন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতা।

সোমবার (৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যাথলেটিক্স মাঠে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরু হবে এবং ৬ মে পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক জনাব মো. আব্দুল মজিদ এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, প্রতিযোগীদের মার্চপাস্ট ও অভিবাদন প্রদান এবং অতিথিবৃন্দকে বরণ ও ক্রেস্ট প্রদান করা হবে। পরে অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ এবং প্রতিযোগী ও বিচারকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে ডিসপ্লে ও দলীয় নৃত্য পরিবেশন করা হবে।

ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা চলবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ গেস্ট অব অনার ও জেলা প্রশাসক ও অনেক আমন্ত্রিত অতিথি থাকবেন।”

শি/ইবি/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.