মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন দুই এমপি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:১১ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৫:১১ পিএম

গোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন দুই এমপি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রিজেন্ট বোর্ডে নতুন সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনে এ মনোনয়ন প্রদান করা হয়।

সোমবার (৪ মে) সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনীত সদস্যরা হলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পত্র (নং: গোবিপ্রবি/র/জ.প্র/শাখা-২/২০২৬/৩১(৪)/৩১৫; তারিখ: ২৮ এপ্রিল ২০২৬) অনুযায়ী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত ধারায় রিজেন্ট বোর্ডে সংসদ সদস্য মনোনয়নের বিধান রয়েছে।

রা/গো/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.