ময়মনসিংহ জেলায় কর্মরত মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের এক সভায় ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এতে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রাইসুল ইসলাম খান অনিক সভাপতি এবং বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম’র প্রতিনিধি জাহিদুল ইসলাম জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রবিবার (২৮ জুন) বিকেলে নগরীর কাচারিঘাট এলাকায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আঙ্গর টিভি’র প্রতিনিধি সালমান সাদিক শাওন ও নাগরিক টিভি’র ফরহাদ আলী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী টিভি’র কাউসার আহমেদ ও কালের কণ্ঠের আলাদিন সানি, সাংগঠনিক সম্পাদক ঢাকা টুডের ফরিদুজ্জামান শান্ত, দপ্তর সম্পাদক ঢাকা পোস্টের সাখাওয়াত সুমন, অর্থ সম্পাদক দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সুমন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালের কণ্ঠের মীর সবুর আহম্মেদ, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক কালের কণ্ঠের তাসনিমুল ইসলাম মুবিন, তথ্যপ্রযুক্তি ও মাল্টিমিডিয়া সম্পাদক কালের কণ্ঠের মাজহারুল ইসলাম মিশু, কল্যাণ সম্পাদক বার্তা টুয়েন্টিফোর ডটকম’র তোফায়েল আহমেদ এবং নারী বিষয়ক সম্পাদক নেক্সট বাংলাদেশ নিউজের সুমা ঘোষ মনিকা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- আঙ্গর টিভি’র আরিফুল হক আরিফ ও জহিরুল ইসলাম, দৈনিক কালবেলার আব্দুল্লাহ আল ফাহাদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আনিসুর রহমান আনিস এবং বার্তা বাজারের রোমান আহমেদ নকিব।
নবনির্বাচিত সভাপতি রাইসুল ইসলাম খান অনিক বলেন, ‘‘মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি নতুন আত্মপ্রকাশ হওয়ায় এই সংগঠনকে সকলের সহযোগিতায় একটি কার্যকর ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।’’
সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জীবন বলেন, ‘‘আমরা চেষ্টা করবো সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং সদস্যদের কল্যাণে কাজ করতে। তবেই মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন ময়মনসিংহে একটি শক্তিশালী ও সক্রিয় সংগঠনে পরিণত হবে বলে আমার বিশ্বাস।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









