মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শাপলার গণহত্যার বিচারের দাবিতে চবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:১৯ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৭:১৯ পিএম

শাপলার গণহত্যার বিচারের দাবিতে চবিতে মানববন্ধন

২০১৩ সালের ৫-৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংস দমন-পীড়ন ও প্রাণহানির ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিচার ও শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবিতে) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে কওমি স্টুডেন্টস নেটওয়ার্কের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, চাকসু প্রতিনিধি ও বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনটি আরবি বিভাগের শিক্ষার্থী তক্বী উল্লাহ উসমানির কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহিদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, ইশা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি রাকিব, ভয়েস অব স্টুডেন্টসের সভাপতি আশিকসহ প্রমুখ।

সি/চ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.