বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চবির শাটলে পাথর নিক্ষেপে আহত হয়ে জ্ঞান হারালেন এক ছাত্রী

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:০৯ এএম

আপডেট: ০৬ মে ২০২৬, ১০:০৯ এএম

চবির শাটলে পাথর নিক্ষেপে আহত হয়ে জ্ঞান হারালেন এক ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়ে জ্ঞান হারিয়েছেন এক ছাত্রী।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকায় শহর থেকে ছেড়ে আসা ক্যাম্পাসগামী একটি শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর তার কপালে আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফতেহাবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছালে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন। পরে সহপাঠীরা তাকে দ্রুত শাটল থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

আহত ছাত্রীর সহপাঠী মুনমুন বলেন, ক্যান্টনমেন্ট পার হওয়ার পর কিছু পরিত্যক্ত মাঠ রয়েছে, যেখানে স্থানীয় ছেলেরা খেলাধুলা করে। ট্রেন আসতেই সেখান থেকে পাথর ছোড়া হয়। এতে ইসরাতের মাথায় আঘাত লাগে এবং ফতেহাবাদে পৌঁছানোর পর সে অজ্ঞান হয়ে পড়ে। পরে আমরা তাকে চবি মেডিকেলে নিয়ে যাই।

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন জানান, আহত অবস্থায় তাকে সেখানে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথার কারণে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। তার মাথার ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তা/চবি/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.