বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

এদিন-এ পোষ্য কোটা নিয়ে সংবাদ প্রকাশ, বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১০:১৬ এএম

আপডেট: ১০ মে ২০২৬, ১০:১৬ এএম

এদিন-এ পোষ্য কোটা নিয়ে সংবাদ প্রকাশ, বাতিলের দাবিতে মানববন্ধন

অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানো এবং পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন প্রাঙ্গনে সাধারণ ‘শিক্ষার্থীদের ব্যানারে’ এই মানববন্ধন কর্মসূচি করে তারা। এর আগে গত ৭ মে দৈনিক এদিন অনলাইনে “পোষ্য কোটার দাপটে ইবি, ৫৪৬৩৪ পজিশনেও ভর্তি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যেখানে কোটা বহাল থাকলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ সহ অনুসন্ধানী চিত্র উঠে আসে। এরই প্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে সোচ্চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীদের ‘অস্বচ্ছল মেধাবীরা বঞ্চিত কেন?, প্রশাসন জবাব চাই; প্রশাসনের প্রহসন, মানি না মানবো না; পোষ্য কোটা বাতিল চাই’সহ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল হলেও ইবিতে এখনও পোষ্য কোটায় ভর্তি চলমান। যারা এই কোটায় ভর্তি হয় তারা মেধাবী নন। তাদের সকালের পরিচয় প্রকাশ করা হোক। বাপ দাদার উছিলায় ভালো ভালো বিভাগগুলো দখলে নেয় তারা। মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সেশন ফি কমানো উচিত। সেশন ফি প্রদান করতে শিক্ষার্থীদের নাভিশ্বাস চলে আসে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারসাম্য রেখে ফি নির্ধারণ করা হোক।

ইবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়কে উপাচার্য স্যার ঢাবি-রাবি-জাবি-চবি সাথে তুলনা করলেও ফি-এর দিক থেকে তা সেসব বিশ্ববিদ্যালয়ের তুলনায় অতিমাত্রায় বেশি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১৭০০ টাকায় ফরম ফিল-আপ করা গেলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই ফি ৯ থেকে ১২ হাজার পর্যন্ত পৌঁছায়।”

তিনি আরও বলেন, “তৎকালীন ফ্যাসিস্ট আমলের ভিসি নিজের ও নিজের দলের সুবিধার্থে ফি অতিরিক্ত পরিমাণে বাড়িয়েছিল।”

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, “ইবির তথাকথিত জুলাই প্রশাসন অযৌক্তিক ফি ও পোষ্যকোটা বাতিল না করা অবদি আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

সি/ইবি/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.