বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভুল চিকিৎসায় দুই নারীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

আপডেট: ১৩ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

ভুল চিকিৎসায় দুই নারীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

পিরোজপুরের মঠবাড়িয়ায় সম্প্রতি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও ক্লিনিক মালিকদের সাথে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় এই ঘোষণা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাকিল সরোয়ার।

সভায় সভাপতিত্বকালে ডা. সাকিল সরোয়ার বলেন, ‘‘সম্প্রতি ক্লিনিকে দুই নারীর মৃত্যুর বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। এ ঘটনায় স্বচ্ছতা বজায় রাখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। তদন্তে কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে ক্লিনিকগুলো বন্ধ করে দেয়া হবে।’’

ক্লিনিক মালিকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ‘‘আইন মেনে ক্লিনিক পরিচালনা করতে হবে। ক্লিনিকে কর্মরত ডাক্তারদের সকল নথিপত্র ইউএইচএফপিও কার্যালয়ে জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া নীতিমালা অনুযায়ী চিকিৎসক ও স্টাফদের নিয়োগপত্র দিতে হবে। যখন-তখন কাউকে ছাঁটাই করা যাবে না, আবার কর্মীরাও নিয়মের বাইরে হুট করে চলে যেতে পারবেন না।’’

বক্তারা মঠবাড়িয়ার সাধারণ মানুষের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিকগুলোর ওপর নিয়মিত তদারকি এবং সেবার মান বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা, উপজেলা বিএনপির সদস্য কে এম হুমায়ুন কবির, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রফিকুজ্জামান আবির, সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মনির হোসেন, সাংবাদিক মজিবর রহমান, ইসমাইল হোসেন হাওলাদার, ইসরাত জাহান মমতাজ, সোহেল আমিন প্রমুখ।

আ/ম/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.