জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘সম্মিলিত ইমাম খতিব পরিষদ’-এর কার্যনির্বাহী কমিটির এক জরুরি মিটিংয়ে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মুফতি আজহারুল ইসলাম-কে সভাপতি এবং মুফতি শরীফ উল্লাহ-কে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহহিল বাকীর সভাপতিত্বে মিটিংয়ে কমিটির অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতি ও সক্রিয় আলোচনার ভিত্তিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে ইসলামী মূল্যবোধের প্রচার, প্রসার এবং ইমাম ও খতিবদের কল্যাণে এই পরিষদ আরও বেগবান ও কার্যকর ভূমিকা পালন করবে। সভা শেষে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









