রাজধানীর বংশালের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। গতকাল রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি নয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. ফারুক, রিংকু, রনি, জসিম, রফিক, সামশেদ, পাপ্পু, সাকিব, আরমান ও রাজু।
তাদের মধ্যে ফারুকের শরীরের সর্বোচ্চ ৫০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য নয়জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ডা. শাওন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









