সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার আটুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আকবর হোসেন উপজেলার দক্ষিণ-পশ্চিম আটুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত আকবর হোসেনের বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। ইটভাটা মালিকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









