রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মমতাময়ী মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এতে শরীক হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য সকল আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীর প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এদিনের নিবার্হী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক। তিনি মরহুমার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









