রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদে গোপনে বৈঠকের অভিযোগে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। পরে তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি জানান, কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। যাচাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









