বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটে ও হাসপাতাল চত্বরের আশপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্যসচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার
প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









