রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নদ্দায় আগুনে পুড়ল গাড়ির গ্যারেজ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম

নদ্দায় আগুনে পুড়ল গাড়ির গ্যারেজ

রাজধানীর নর্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।

আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গ্যারেজে থাকা গাড়িগুলো পুড়ে গেছে। পাশাপাশি আগুনের তাপে পাশের বহুতল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে আগুন লাগার পর এলাকায় যানবাহন চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো রাস্তা জুড়ে জ্যাম ছিল, তবে এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.