জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. নাহিদ ইসলামকে এবং সদস্যসচিব আখতার হোসেনকে।
শুক্রবার (২৩ অক্টোবর) দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটিতে বিভিন্ন পদে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগভিত্তিক সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকও মনোনীত করা হয়েছে।
কমিটিতে আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী, কর্মসূচি ও পরিকল্পনা, পরিবেশ ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, মিডিয়া, ধর্ম, সংস্কৃতি, শ্রম, সাহিত্য ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, ক্রীড়া এবং জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠিত কমিটিতে বিভিন্ন পর্যায়ে আরও বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









